ঢাকাMonday , 20 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে জালানি তেল জন্য সেচযন্ত্র কাঁধে নিয়ে এবার ইউনিয়ন পরিষদে আসলেন এক লিচু বাগান মালিক।

Mahamudul Hasan Babu
April 20, 2026 11:22 am
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি ॥ দিনাজপুরের বিরলে জালানি তেল (পেট্রল)-এর জন্য সেচযন্ত্র নিজ কাঁধে নিয়ে এবার ইউনিয়ন পরিষদে আসলেন এক লিচু বাগান মালিক। ওই লিচু বাগান মালিক উপজেলার ৬নং ভান্ডারা ইউপি’র ভারাডাঙ্গী গ্রামের গিয়াস উদ্দীনের ছেলে মফিজুর রহমান (৪৫)।

লিচু বাগান মালিক মফিজুর রহমান জানান, এবার প্রথম থেকেই বিরুপ আবহাওয়ার কারণে লিচুর ফলন খুবই কম দেখা যাচ্ছে। তার পরেও জ¦ালানি তেলের সংকটের কারণে সঠিক সময় লিচুর গাছ ও ফলের পরিচর্চা করতে পারছিনা। আমার মত এমন করুণ অবস্থা অনেকের। কারণ এই সময়টাতে লিচুর গাছ ও ফলের পরিচর্চা করতে সেচযন্ত্র চালিয়ে গাছের গড়ায় পানি এবং ঔষধ মিশিয়ে ফলে স্প্রে করতে হয়। আমরা সেটা জ¦ালানি তেল- এর অভাবে করতে পারছিনা। তাই মেশিন নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট এসেছি। যদি উনি সংশ্লিষ্ট জায়গায় কথা বলে এর বিহিত ব্যবস্থা করতে পারেন। অন্যথায় আমরা দারুণ ক্ষতির মুখে পড়বো।
একই কথা জানান, অপর বাগান মালিক একই গ্রামের সাহাবদ্দিন আহাম্মেদ।

এব্যাপারে ভান্ডারা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আজাহারুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, রোববার দুপুরের দিকে এমন দুইটি মেশিন নিয়ে ইউনিয়ন পরিষদে কে বা কারা এসেছিলেন। আমি মেশিন দুইটি দেখে পার্শবর্ত্তী বেতুড়া দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে যাই। সেখান থেকে ফিরে এসে আর মেশিন বা কাউকে পাইনি।

এব্যাপারে বিরল উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার জানান, সম্প্রতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইঞ্জিন চালিত বিভিন্ন গাড়ির মালিক ও কৃষকদের ফুয়েল কার্ড দেয়া হয়েছে। প্রকৃত বাগান মালিক হলে অবশ্যই তারাও ফুয়েল কার্ড পাবেন। আমাদের ইউনিয়ন পর্যায় থাকা কৃষি উপ-সহকারিগণ এমন বিষয় গুলোতে তদন্ত করে প্রত্যয়ন পত্র দিবেন। সেই প্রত্যায়ন পত্র দিয়ে ওই সকল বাগান মালিক উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আবেদন করে ফুয়েল কার্ড সংগ্রহ করবেন।
উল্লেখ্য, কৃষ অফিসের তথ্যমতে বিরল উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ২ হাজার ৫৫৮ হেক্টর জমিতে বিভিন্ন প্রজাতির লিচুর বাগান রয়েছে।