স্টাফরিপোর্টার ( মাগুরা) ।। মাগুরা মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজপাট গ্রামে অবস্থিত রাধা মদন মোহন সেবাশ্রমের সেবাইতসহ দুইজনকে মারপিটের ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান,,২০ এপ্রিল সোমবার সকালে রাজাপুর গ্রামের জালালের ছেলে আশরাফুল (৩২) ওই মন্দিরে প্রবেশ করে প্রথমে অকথ্য ভাষায় গালাগালি করে।
পরে লোহার ত্রিশূল দিয়ে দুজনকে মারপিট করে। অক্ষয় তিথিতে রাজপাট রাধা মদন মোহন সেবাশ্রমের সেবাইত ব্রজ গোপাল দাস (বিশ্বজিৎ) (৬৮) বাবাজি ও রাজপাট গ্রামের সবিতা বিশ্বাস (৫৬) কে ত্রিশূল দিয়ে আঘাত করলে বাম পাদিয়ে
রক্ত বের হয়।
স্থানীয়রা আরো জানান,,আশরাফুল গত বৃহস্পতিবার সকালে কীর্তন চলাকালীন সময়ে এই সেবাশ্রমে ঢুকে বিশ্রী ভাষা ব্যক্ত করে। এই ঘটনায় সেবাশ্রমের সবিতা বিশ্বাস,বিচার এবং নিরাপত্তা চেয়েছেন।
আশরাফুল দীর্ঘদিন ধরে ভারসাম্যহীন অবস্থায় ঘোরাফেরা করে বলে একটি সূত্র জানায়। এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ আশরাফুজ্জামান বলেন,তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
