ঢাকাTuesday , 21 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ধর্মপাশায় পুকুরের পানিতে ডুবে চার বছরের শিশুর মৃত্যু

Mahamudul Hasan Babu
April 21, 2026 2:34 pm
Link Copied!

এম এম এ রেজা পহেল ধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের গাবি গ্রামে পুকুরের পানিতে ডুবে আলিফ (৪) নামে এক শিশুর মঙ্গলবার দুপুরে মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আলিফ গাবি গ্রামের সুমন মিয়ার ছেলে।
সুমনের পরিবার জানায়, মঙ্গলবার দুপুরে অন্যান্য শিশুদের সঙ্গে বাড়ির পাশে খেলাধুলা করছিল সুমন। একপর্যায়ে সবার অজান্তে পাশের পুকুরে পড়ে গিয়ে পানিতে তলিয়ে যায় সে। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে দ্রুত ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।
সেলবরষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম ফরিদ খোকা মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।