আল মামুন জীবন বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে শিক্ষার্থীদের পুষ্টি সচেতনতা বাড়াতে কাজ করছে আরডিআরএস বাংলাদেশ। জিংক সমৃদ্ধ ধানের ভাত খাওয়ার পরামর্শ সহ অভিভাবকদের জিংক সমৃদ্ধ ধান চাষাবাদের জন্য বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরামর্শ দিতে এনজিওটি হাতে নিয়েছে বিশেষ কর্মসূচী।
এ উপলক্ষ্যে বুধবার বিকালে খোচাবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশেষ কর্মসূচী স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। রিআ্যক্টস-ইন প্রজেক্ট আওতায় হারভেস্ট প্লাস বাংলাদেশের সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ এ প্রোগ্রামের আয়োজন করে। এতে অংশ নেন বিদ্যালয়টির শতাধিক শিক্ষার্থী ও কর্মরত শিক্ষকরা।
শিক্ষার্থীদের মাঝে জিংক পুষ্টি উপাদান নিয়ে পরামর্শ মূলক বক্তব্য দেন আরডিআরএস বাংলাদেশ এর এগ্রিকালচার এন্ড ক্লাইমেট চেঞ্জের টিম লিডার ডক্টর এ.কে.এম সালাহউদ্দিন, হারভেস্ট প্লাস বাংলাদেশ মনিটরিং এন্ড এভিলিউশন অফিসার শেখ শরিফুল ইসলাম এবং আরডিআরএস বাংলাদেশের রিআ্যক্টস-ইন প্রজেক্ট এর কৃষি অফিসার আব্দুল্লাহ আল বাকী।
এমন আয়োজনে খুশি বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রোগামে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন খোচাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলাম ও স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অংশ নেওয়া শিক্ষার্থীরা।
