আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুর জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দেও অংশগ্রহনে বাংলাদেশ প্রেস কাউন্সিসিল কর্তৃক আয়োজিত ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বুধবার দিনব্যাপী
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও জেলা প্রশাসন মেহেরপুরের সহযোগিতায় এবং বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে মেহেরপুর সার্কিট হাউজ কনফারেন্স রুমে সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম সাকাপী বিনতে সাজ্জাদ।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন, মেহেরপুর পুলিশ সুপার উজ্জল কুমার রায়, রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপ সচিব আব্দুস সবুর, মেহেরপুরের তথ্য অফিসার আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।
মেহেরপুর জেলা প্রেসক্লাব, মেহেরপুর প্রেস ক্লাব ও মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের ৩০ জন সাংবাদিক কর্মশালায় অংশ নেয়।
কর্মশালা শেষে সাংবাদিকদের সম্মাননা স্মরুপ সনদ পত্র প্রদান করা হয়।
