ঢাকাFriday , 24 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কমলনগরে জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ বাবা-ছেলে গুরুতর আহত, এলাকায় উত্তেজনা

Mahamudul Hasan Babu
April 24, 2026 3:11 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার: আবু সালমান : লক্ষীপুরের কমলনগর উপজেলার চর ফলকন ইউনিয়নের ৬নং ওয়ার্ডে জমি সংক্রান্ত পূর্ব বিরোধকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের বাবা ও ছেলে গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন ছানা উল্যাহ ও তার ছেলে রাসেল। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গনি মাঝির বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে হঠাৎ উত্তেজনা সৃষ্টি হয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

অভিযোগ রয়েছে, মৃত চৌধুরী মুন্সির ছেলে আবদুল কাদের, তার ছেলে হোসেন ও হাসান এবং তাদের পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়।
হামলার সময় ছানা উল্যাহ ও তার ছেলে রাসেলকে এলোপাতাড়িভাবে পিটিয়ে গুরুতর আহত করা হয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং আহতদের উদ্ধার করে দ্রুত লক্ষীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্থানীয়রা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। স্থানীয় সচেতন মহল দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের সহিংসতা প্রতিরোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।