ঢাকাSunday , 7 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বোদায় মাদক সহ আটক ২

Mahamudul Hasan Babu
June 7, 2026 2:05 pm
Link Copied!

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় ১ কেজি গাঁজা ও ৪০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট সহ দুই মাদক কারবারীকে আটক করেছে বোদা থানা পুলিশ|

গতকাল সন্ধ্যায় ও আজ দুপুরে পৃথক দুটি অভিযানে বোদা থানার অফিসার ইনচার্জ সোয়েল রানা নিদের্শে এসআই তোহিদুল ইসলাম সহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ময়দানদিঘী ইউনিয়নের ভেলাপুখুরী এলাকার মৃত নব কুমার এর পুত্র ক্ষিতিশ চন্দ্র রায় কে আনুমানিক ১ কেজি গাঁজা সহ ভেলাপুখুরী পাকা রাস্তার উপর থেকে আটক করে| অপর একটি অভিযানে ৪০পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট সহ ভুল্লী থানার দেবীপুর ইউনিয়নের খুলিশাকুড়ী গ্রামের রামদাস এর পুত্র কার্তিক ভৌমিক কে বোদার সাকোয়া বাজার থেকে আটক করা হয়|

এ বিষয়ে বোদা থানার অফিসার ইনচার্জ সোয়েল রানা জানান, আমরা মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার করছি| মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি চলমান রয়েছে তারই অংশ হিসেবে পৃথক দুটি অভিযান পরিচালনা করে মাদক সহ তাদের আটক করা হয়েছে| মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে|