ঢাকাSunday , 7 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিনা’র বোনা আউশ ধানের চাষাবাদ বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
June 7, 2026 3:05 pm
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি: মাগুরায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনিস্টিউট (বিনা) মাগুরা উপকেন্দ্র কর্তৃক আয়োজিত বোনা আউশ ধানের চাষাবাদ বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মশালা ৭ জুন রবিবার সকালে বিনার মাগুরা উপকেন্দ্রের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিনা’র (ময়মনসিংহের) প্রশিক্ষণ ও পরিকল্পনা পরিচালক ড. শামসুন্নাহার। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাগুরার উপ- পরিচালক কৃষিবিদ মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রি কুষ্টিয়ার আঞ্চলিক কার্যালয়ের পি এস ও এবং বিঁভাগীয় প্রধান মোঃ মাহবুবুর রহমান দেওয়ান, বিনা’র কুমিল্লা উপকেন্দ্রের এস এস ও এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. হাসানুজ্জামান রনি ও বিনা’র মাগুরা উপকেন্দ্রের এস এস ও এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা ড.সুশান চৌহান।

বিনা মাগুরা উপকেন্দ্রে এস ও শোভা আন্জুমান শাম্মীর সঞ্চালনায় উক্ত প্রশিক্ষণ কর্মশালায় মাগুরা ও ঝিনাইদহ ও মেহেরপুর জেলার বাছাইকৃত মোট ৩০জন কৃষক অংশ গ্রহন করেন।
প্রশিক্ষণ কর্মশালার ২য় পর্বে ২০জন উপ-সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের নিয়ে একই অতিথিদের দিয়ে অনুরূপ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।