আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-এর উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুকুমার রায়-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিম শীল।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার ছাবির উদ্দিন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আসাবুদ্দৌলা, জয়নুদ্দিন এবং ইউআরসি ইনস্ট্রাক্টর আব্দুল মতিন প্রমুখ।
জেলার তিনটি উপজেলার ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ, কাবিং ও বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীরা জেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশ ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
