মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুরের গয়েশপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ৬ জুন শনিবার বিকেলে স্থানীয় নবগ্রাম কবীর আহমেদ দাখিল মাদ্রাসার সম্মেলন কক্ষে ইউনিয়ন কর্মী সম্মেলন ও ঈদপূর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য সাবেক ছাত্রনেতা অধ্যাপক মাওলানা এম বি বাকের। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য আলহাজ্ব আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান। গয়েশপুর ইউনিয়ন আমীর মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারী হাফেজ মাওলানা আবুল বাসারের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল গাফফার, গয়েশপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস সালামসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
