ঢাকাMonday , 8 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাণীনগরে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

Mahamudul Hasan Babu
June 8, 2026 10:43 am
Link Copied!

মনোরঞ্জন চন্দ্র  রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে আধা কেজি গাঁজাসহ রিপা খাতুন (২৪) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে রোববার রাতে উপজেলা সদরের পূর্ব বালুভরা রেললাইন এলাকায় থানা পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রিপা খাতুন উপজেলা সদরের পূর্ব বালুভরা রেললাইন এলাকার রেজাউল কাজী ওরফে লুক্কার মেয়ে।

রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, সদরের রেললাইন এলাকায় লুক্কার পরিবারের সদস্যরা মাদক বেচা-কেনা করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে পুলিশ তাদের বাড়িতে অভিযান চালায়। অভিযানে আধা কেজি (৫০০ গ্রাম) গাঁজা উদ্ধারসহ লুক্কার মেয়ে নারী মাদক ব্যবসায়ী রিপা খাতুনকে গ্রেফতার করে। রাতেই মাদক মামলা রুজু করে সোমবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।