এম এ কুদ্দুস (বিরল) দিনাজপুর প্রতিনিধি।। দিনাজপুরের বিরলে অন্যের ভোগদখলীয় জমি, অন্যের নামে কাগজ, তার পরেও রেজিস্ট্রি দলিল সম্পাদন হবার কারণে প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন আসাদুজ্জামান দুলাল নামের ভ’ক্তভোগী এক জমির মালিক।
সোমবার বিকালে বিরল প্রেসক্লাবের হলরুমে এক সংবাদ সম্মেলনে বিরল শাহাপাড়া গ্রামের মৃতঃ মকবুল হোসেনের ছেলে এবং বিরল সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক, সনদ নং-৭৪ মোঃ আসাদুজ্জামান দুলাল সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য পাঠ করে বলেন, আমি ১৬২ নং জেল ভুক্ত বিরল মৌজার ৩৭৮ দাগে ১৬ শতাংশ জমির ওয়ারিশ সুত্রে মলিক ও ভোগদখলীকার আছি।
বর্ণিত জমি এস এ ২৭০ নং খতিয়ানের মালিকগণ হতে আমার মরহুম দাদা ডালু মোহাম্মদ শাহ রী/-২৪৯/৭৩-৭৪ নং খারিজ কেসে খারিজ খতিয়ান ৭৩৯ মূলে মালিক ছিলেন। আমি সেই সূত্রে মালিক এবং ভোগ দোখলকার। গত ০২ জুন ২০২৬ তারিখে বিরল সাব রেজিস্ট্রি অফিসে ২৫১৯ নং দানপত্র দলিলে আমাকে স্বাক্ষী হিসেবে উল্লেখ করে দলিল রেজিস্ট্রি করার বিষয়ে আমি হতবাক হয়ে পড়েছি। কেননা আমি সাব রেজিস্ট্রি অফিসের নিজেই একজন দলিল লেখক হওয়ার সুবাদে উল্লেখিত জমির কাগজপত্র দেখিয়ে কোন দলিল সম্পাদন না করার জন্য বিরল সাব রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী শাহাদত হোসেন কে জানাই। তা স্বত্বেও খাজনাবিহীন জমির মালিকের নামে কিভাবে দললি হস্তান্তর করা হয়েছে তা আমার বোধগম্য নয়। কারণ হালসন পর্যন্ত খাজনা প্রদানের দাখিলা ছাড়া কোন জমি বর্তমান সময়ে রেজিস্ট্রি সম্পাদনের কোন সুযোগ নাই। তাহলে সাব রেজিস্টার মহোদয় কোন কাগজ দেখে উক্ত দলিল রেজিস্ট্রি করেছেন, তা আপনাদের মাধ্যমে জানতে চাই। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা আমি আমার জমির মালিকানার কাগজপত্র হাতে নিয়ে আপনাদের সন্মূখে উপস্থিত হয়ে জানাতে চাই যে, একজনের জমি আরেকজন কিভাবে রেজিস্ট্রি করতে পারে এবং দলিল মুসাবিদাকরী হিসেবে মোঃ মনিরুজ্জামান কিভাবে সেই দলিল সম্পাদন করেন তা আপনাদের মাধ্যমে জানতে চাই। দলিল গ্রহীতা জমি রেজিস্ট্রির মাধ্যমে যে কাগজের সৃষ্টি করেছেন, কিভাবে তিনি সেই জমি ভোগদখলে যাবেন। তাই আমার ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি ভোগদখলের জন্য উল্লেখিত দলিলের বিষয়ে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের নিকট আবেদন জানাচ্ছি।
পরিশেষে আমার এবং আমার পরিবারের নিরাপত্তা শান্তি-শৃংখলা রক্ষার্থে কেউ যেন আমার জমিতে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে বিরল থানা পুলিশের নিকট সে বিষয়ে দৃষ্টি কামনা করে অদ্যকার সংবাদ সম্মেলন সমাপ্ত করছি।
