ঢাকাWednesday , 10 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বালিয়াডাঙ্গীতে জিংক সমৃদ্ধ ব্রিধান-১০২ এর কৃষক মাঠ দিবস

Mahamudul Hasan Babu
June 10, 2026 2:54 pm
Link Copied!

​আল মামুন জীবন বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জিংক সমৃদ্ধ ধান ‘ব্রিধান-১০২’ চাষাবাদ শীর্ষক কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে পাড়িয়া ইউনিয়নের চাকদহ গ্রামে রিআ্যক্টস-ইন (REACTS-IN) প্রজেক্টের আওতায় হারভেস্ট প্লাস বাংলাদেশের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ এই কৃষক মাঠ দিবসের আয়োজন করে।

​মাঠ দিবসে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন উপসহকারী কৃষি কর্মকর্তা আতাউর রহমান, হারভেস্ট প্লাস বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার মোঃ শাহিনুল কবির, আরডিআরএস বাংলাদেশের রিআ্যক্টস-ইন প্রকল্পের কৃষি অফিসার আব্দুল্লাহ আল বাকী, সাবেক ইউপি সদস্য মোজাফফর রহমান প্রমুখ।

​এ সময় বক্তারা মানবদেহে জিংকের প্রয়োজনীয়তা এবং ব্রিধান-১০২ এর ফলন ও পুষ্টিগুণ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক-ইমাম, বিপুল সংখ্যক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।