এস এ ডিউক ভূইয়া তিতাস কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লার তিতাস উপজেলায় ৮ ম,শ্রেণীর এক শিক্ষার্থীর ওপর এসিড নিক্ষেপের ঘটনায় থানায় মামলা
করা হয়েছে।গত মঙ্গলবার সকাল ৮ টার দিকে উপজেলার রঘুনাথপুর গ্রামে অবস্থিত বেগম ফজিলাতুন্নেছা স্কুল ক্যাম্পাসে ৮ম শ্রেণীর শিক্ষার্থী হিরামনি’র উপর অজ্ঞাত যুবক এসিড নিক্ষেপের ঘটনা ঘটে। সে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের রঘুনাথ পুর গ্রামের আবুল কাসেমের মেয়ে।জানা যায়,তার স্কুল ড্রেসের বেশ খানিকটা অংশ পুড়ে গেছে। ঘটনার পরপরই তিতাস থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিবাদে নিন্দা ও তদন্ত পূর্বক ঘটনায় জড়িতকে খোঁজে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।তারা আরও ফেসবুক পোস্টে লিখেন,বর্তমানে স্কুল-কলেজের কিছু ছেলের চলাফেরা অত্যন্ত অসামাজিক ও উদ্বেগজনক। স্কুল-কলেজের গেটের সামনে দল বেঁধে আড্ডা দেওয়া, মেয়েদের উত্ত্যক্ত করা এবং অনেকের মাদকাসক্ত হওয়ার অভিযোগ দীর্ঘদিনের। তাদের এই বেপরোয়া আচরণই আজকের মতো ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিচ্ছে।
দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
