রাকিবুল ইসলাম কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আওতায় ২০২৫-২০২৬অর্থবছর দ্বিতীয় পর্যায়ে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণে টিআর, কাবিটা ও কাবিখা (গম-চাল) প্রকল্পের কর্মসূচির আওতায় বল্লভেরখাষ ইউনিয়নে প্রকল্পের কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি চিত্র উঠে এসেছে। বল্লভেরখাষ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও প্যানেল চ্যানেল নুর জামাল ও তার দূর্নীতির একান্ত সহকারী প্রধান মাসুদ মিয়া বর্তমান রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাদের মনোনীত কয়েক ইউপি সদস্যকে নামমাত্র প্রকল্প সভাপতি বানিয়ে প্রকল্পে অংশিক কাজ করিয়ে এবং কাগজে কলমে শতভাগ কাজ দেখায়ে প্রকল্পের বিল উত্তোলন করে সরকারের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, বল্লভেরখাষ ইউনিয়ন পরিষদের প্যানেল চ্যানেল নুর জামাল বিধি বহ্নিভূতভাবে এবং তার নিজস্ব ক্ষমতাবলে মাদারগঞ্জ বাজারের মাসুদ মিয়া নামে একজন ব্যাক্তিকে বল্লভেরখাষ ইউনিয়নের অফিস সহকারী হিসেবে মৌখিক নিয়োগ দিয়ে তার মাধ্যমে ইউনিয়ন পরিষদের সকল প্রকার সরকারী ট্রাকস উত্তোলন করে অতি গোপনে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।
বল্লভেরখাষ ইউনিয়নে স্থানীয় করিম উল্লা, মোহাম্মদ আলী, সোলায়মান আলী, নুরুজ্জামানসহ একাধিক ব্যাক্তি অভিযোগ, বল্লভেরখাষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক গত ১৮ মার্চ ২০২৫সালে ভূরুঙ্গামারীর দেওয়ানের খামার এলাকায় ট্রাক ও তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ এরপর রংপুর ডক্টরস ক্লিনিকের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সেদিনই মৃত্যু নরণ করেন। আর এই সুযোগে ইউপি সদস্য নুর জামাল রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আওতায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ উন্নয়ন প্রকল্প কাবিটা, টিআর, কাবিটা এবং উপজেলা উন্নয়ন তহবিলের বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করন এবং শুধুমাত্র কাগজে কলমে শতভাগ কাজ দেখায়ে বরাদ্দের অর্থ উত্তোলন করে নিজের ফায়দা লুটিয়ে নিয়েছেন। এসব প্রকল্পের বিষয়ে স্থানীয় লোকজন কিছুই জানে না। বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে দ্বিতীয় ধাপের কাজের শেষ অর্থ/বিল এখনো উত্তোলন করতে পারেন-নি ইউপি প্যানেল চেয়ারম্যান নুর জামাল।
সরেজমিনে গিয়ে, নাগেশ্বরী উপজেলার দুধকুমার নদীর পূর্বপাড় বল্লভেরখাষ ইউনিয়নের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণে দ্বিতীয় পর্যায়ের টিআর প্রকল্পের কাজ বরাদ্দ সমূহ: বল্লভেরখাস ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করণে প্রয়োজনীয় সংস্কার, মেরামত কার্যক্রম বরাদ্দ ১লাখ ২০হাজার, ৩নং ওয়ার্ডের ভিতরবন্দ গ্রামের ভিতরবন্দ জামে মসজিদে অজু খানা নির্মাণ বরাদ্দ ১লাখ ৩৫হাজার এবং কাবিটা প্রকল্প ১নং ওয়ার্ডের চর বলরামপুর শিমুলতলা বাজারের ব্রীজের পূর্বপাড় হতে খৈসুদ্দির বাড়ী হয়ে মহির মাষ্টারের বাড়ী পর্যন্ত রাস্তা মেরামত ও সিসি করণ বরাদ্দ ৯লাখ ৭০হাজার। কাবিখা (গম) ২নং ওয়ার্ডের সৈয়দের গ্রামের মইনুলের বাড়ী হতে মজিবরের বাড়ী হয়ে বাতেনের বাড়ী পর্যন্ত রাস্তা মেরামত করণ বরাদ্দ ৫মেট্রিক টন ৫শত কেজি এবং কাবিখা (চাল) ৩নং ওয়ার্ডের ধাড়িয়ারপাড় হলকার বাড়ী হতে মোজাফরের বাড়ী হয়ে আহাম্মদের বাড়ী পর্যন্ত রাস্তা মেরামত বরাদ্দ ৫মেট্রিক টন ৫শত কেজি প্রজেক্টের কাজে প্যানেল চেয়ারম্যাম নুর জামাল ও তার সহযোগি মাদারগঞ্জ বাজার এলাকার মাসুদ এবং প্রকল্প সভাপতি যোগসাজশে প্রকল্পে অংশিক কাজ করেই অর্থ ভাগবাটোয়ারা করার অভিযোগ উঠেছে এবং প্রকল্পের ফাইনাল বিল/ডিও উত্তোলনের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় আঃ করিম, মোজাফফর হোসেন, মাইমুল ইসলামসহ আরো অনেকে ক্ষোপ প্রকাশ করে বলেন, প্যানেল চেয়ারম্যান নুর জামাল প্যানেল চেয়ারম্যানের দায়িত্ত পাওয়ার পর থেকে ইউনিয়ন পরিষদ দূর্নীতির স্বর্গরাজ্যে পরিনিত হয়েছে। সাধারন মানুষ ইউনিয়ন পরিষদের কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত। এই ইউনিয়নের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণে টিআর, কাবিটা ও কাবিখা প্রকল্পের কর্মসূচির আওতায় প্রকল্প কোথায় বাস্তবায়ন হচ্ছে সেটা প্যানেল চেয়ারম্যান নুর জামাল জানেন আর এইসব কাজ না করেই গ্রামীন রাস্তাঘাট উন্নয়নের নামে প্রকল্পের বিল/ডিও উত্তোলন করে আত্মসাত করছেন আর চলছে হরিলুট।
বলরামপুর (শিমুলতলা বাজার) এলাকার বাবু, শহিদুল ইসলাম, আবুল কাশেম, জামাল উদ্দিন, মনছুর আলী, হযরত আলী বলেন, কয়েকদিন আগে স্থানীয় মেম্বার ও চেয়ারম্যান নুর জামালের মাধ্যমে শিমুলতলা বাজার ব্রীজের পূর্বদিকে খৈসুদ্দির বাড়ী থেকে মহির উদ্দিন মাষ্টারের বাড়ী পর্যন্ত রাস্তা পাকা সিসি করেছেন। এই পাকা রাস্তা নির্মানে সবচেয়ে খারাপ-রাভিস খোওয়া ব্যবহার, মাটি মিশ্রিত বালু আর নামমাত্র সিমেন্টের দিয়ে রাস্তা পাকা করেছে। বর্তমানেই রাস্তার বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে এবং সর্বোচ্চ ব্যয় হয়েছে ৩লাখ ৫০হাজার থেকে ৪লাখ টাকা। কাজের সমর মেম্বার জানিয়েছেন সামান্য টাকা বরাদ্দের কাজ বিধায় নিজের কিছু অর্থ যোগ করিয়ে রাস্তা পাকা করেছি জনগনের চলাচলের সুবিধার জন্য। এই কাজে কাবিটা প্রকল্পের বরাদ্দ ৯লাখ ৭০হাজার টাকা। এই জন্যই দেশের উন্নয়ন কাগজে কলমে চলছে হরিলুট আর ডাকাতী।
বল্লভেরখাষ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুর জামাল বলেন, আমি রাজনীতি করি। এসব নিউজ বাদ দেন। দেখা হবে। আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনীত হিসেবে বল্লভেরখাষ ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবো এবং জয়ী হবো নিশ্চিত। নিউজ হলে আপনার সাংবাদিকতা ছুটাবো।
নাগেশ্বরী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখখারুল ইসলাম বলেন, দ্বিতীয় পর্যায়ে প্রকল্পে কাজ চলছে। প্রকল্পের কাজ সঠিকভাবে বুঝে নেওয়ার পর ফাইনাল বিল দেয়া হবে। অনিয়ম পেলে কোন ছাড় দেয়া হবে না।
কুড়িগ্রাম জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা এ টি এম বেনজীর রহমান বলেন, সরেজমিনে তদন্ত সাপেক্ষে অনিয়ন পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, পত্রিকার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন। প্রশাসনিকভাবে তদন্ত করে অনিয়ম পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান বলেন, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণে টিআর, কাবিটা ও কাবিখা প্রকল্পের বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করেন। তদন্ত টিম গঠন করে অমিয়ম পাওয়া গেলে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে।
