ঢাকাTuesday , 16 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গুড়ায় ভাঙা সড়কের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন

Mahamudul Hasan Babu
June 16, 2026 7:29 am
Link Copied!

মো. মেহেদী হাসান, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের কঠবাড়িয়া থেকে গোপালপুর পর্যন্ত দীর্ঘদিনের জরাজীর্ণ ও চলাচল-অনুপযোগী ভাঙা সড়কের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ জুন) আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রায় দেড় কিলোমিটার সড়ক উন্নয়ন প্রকল্পের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মহির উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন আব্দুল হামিদ মাস্টার, জামায়াত নেতা হাফিজুর রহমান, ওয়ার্ড জামায়াতের সভাপতি মহসিন আলম , জামায়াত নেতা হাবিব , জিল্লুর রহমান সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মাওলানা রোস্তম আলী।
উদ্বোধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় মাওলানা মহির উদ্দিন বলেন, “জনগণের জীবনমান উন্নয়ন ও এলাকার সার্বিক অগ্রগতির জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাব। মানুষের ভাগ্যের পরিবর্তনই আমাদের মূল লক্ষ্য। তাই প্রতিটি উন্নয়ন কর্মকাণ্ডে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।”
তিনি আরও বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণ, কৃষি খাতের উন্নয়নে খাল খনন এবং জরুরি সেবার মানোন্নয়নে ফায়ার সার্ভিস স্থাপনসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, “জনগণ আমাদের ওপর যে আস্থা ও প্রত্যাশা রেখেছেন, তা পূরণ করাই আমাদের প্রধান দায়িত্ব। এজন্য সকলকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।”
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হয়েছে। উন্নয়ন কাজ সম্পন্ন হলে কঠবাড়িয়া-গোপালপুর এলাকার মানুষের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে। পাশাপাশি শিক্ষা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা প্রকাশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত এ উন্নয়ন কাজের উদ্বোধনকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।