মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি : মাগুরা শ্রীপুরের বরিশাট মাধ্যমিক বিদ্যালয়ের এ্যাডহক কমিটি গঠন উপলক্ষে ১৬ জুন মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের অফিস কক্ষে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের সাবেক সভাপতি ও জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক গোলাম মোস্তফার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক চৌধুরী রিজাউল হক মিন্টু, বিদ্যালয়ের প্রধান শিশির বিশ্বাস, সহকারী শিক্ষক প্রসেন কুমার সাহা, বিদ্যালয়ের দাতা সদস্য চৌধুরী মিরাজুল ইসলাম স্বপন, যুবনেতা মোঃ জিয়াউল হক ফরিদ,মোঃ বদরুল আলম লিটু, মোঃ লিয়াকত আলী, হারেজ শেখ, মোঃ বদরুল আলম হাসান, মোঃ হাবিবুর রহমান হবি বিশ্বাস, এলো মোল্লাসহ অন্যরা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চৌধুরী ইমদাদুল হক, মোঃ কবীরুল ইসলাম, মোঃ সাব্বির খন্দকারসহ আরো অনেকে।
বক্তারা বিদ্যালয়ের লেখা পড়ার মান উন্নত করা, যোগ্য কমিটি গঠনসহ গ্রাম থেকে মাদক, বিকাশ প্রতারক, ক্যাসিনো নির্মুল করতে সবার সহযোগিতা কামনা করেন।
