আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে ক্ষ্যাপা কুকুরের কামড়ে শিশুসহ ১৩ জন পথচারী রক্তাক্ত জখম হওয়ার ঘটনা ঘটেছে| আক্রান্ত রোগীরা গাংনী উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসেও প্রতিষেধক ভ্যাকসিন না পেয়ে হতাশ হয়ে ফিরে গেছে| ঘটনাটি ঘটেছে গাংনী পৌর এলাকার গাংনী সরকারী বালিকা বিদ্যালয় সংলগ্নপাড়া ও গাংনী উত্তর পাড়া এলাকায়|
রবিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত সময়ে পর্যায়ক্রমে শিশুসহ ১২-১৩ জনকে ক্ষ্যাপা কুকুরের কামড়ে মারাত্মকভাবে আক্রান্ত হয়ে গাংনী উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসলেও তেমন কোন চিকিৎসা না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে গেছে|
আহতদের ¯^জনরা জানান, দীর্ঘদিন যাবত গাংনী পৌর সভা এলাকার কুকুর নিধন করা হয়নি| কুকুর নিধন বা প্রতিষেধক টিকা না দেয়ায় অসংখ্য বেওয়ারিশ কুকুর রাস্তায় ঘুরে বেড়ায়| ফলে পথচারীরা আতঙ্কে পথে চলাচল করে থাকে| বিশেষ স্কুলের ছোট ছোট শিক্ষার্থীরা ক্ষ্যাপা কুকুরের ভয়ে স্কুলে যেতে পারে না| অভিভাবকগন সব সময় তাদের ছেলে মেয়ে নিয়ে আতংকে থাকে|
হাসপাতালের জরুরী বিভাগ সূত্রে জানা গেছে, হাসপাতালে কুকুড়ে কামড়ানোর কোন প্রতিষেধক বা ভ্যাকসিন নেই | কর্মরত চিকিৎসক জানান, এব্যাপারে আপনারা উপজেলা ¯^াস্থ্য কর্মকর্তার সাথে আলাপ করতে পারেন|
এব্যাপারে গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আনোয়ার হোসেন এর সাথে আলাপকালে তিনি জানান, সিভিল সার্জন সাহেবের সাথে কথাবলে ভ্যাকসিনের ব্যবস্থা করতে চেষ্টা করছি|
