মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : “ শান্তি-শৃঙ্খলা-উন্নয়ন-নিরাপত্তায় সর্বত্র আমরা ” স্লোগান নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে আনসার ও ভিডিপি’র মাসিক সাধারণ সভা অনিুষ্ঠিত হয়েছে| উপজেলা আনসার ও ভিডিপি অফিসের আয়োজনে সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়| উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সানোয়ারুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড় জেলার জেলা কমান্ডেন্ট মোঃ ফরিদ রহমান| বিশেষ অতিথির বক্তব্য রাখেন সার্কেল অ্যাডজুট্যান্ড মোঃ সাজ্জাদ হোসেন| অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রশিক্ষক মোঃ ইমন আলী, উপজেলা প্রশিক্ষিকা কাজী সাহেরা, উপজেলা আনসার ও ভিডিপি কমান্ডার আলহাজ্ব মোঃ আকতার হোসেন প্রমুখ| সভায় প্রধান অতিথি আনসার বাহিনীর সদস্যদের জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান ˆতরীতে ডিজি’র আসন্ন সঞ্জীবন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সদস্যদের সামাজিক বিভিন্ন কার্যক্রমে ও দেশ সেবায় ¯ে^চ্ছায় অংশগ্রহণ করার নির্দেশনা প্রদান করেন| সাধারণ সভায় উপজেলার আনসার ও ভিডিপি’র সকল ভাতাভোগী সদস্যরা উপস্থিত ছিলেন| সাধারণ সভা শেষে কার্যালয় চত্বরে বৃক্ষের চারা রোপন করা হয়|
