ঢাকাTuesday , 16 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে জেলা পর্যায়ের বিজ্ঞানমেলার উদ্বোধন

Mahamudul Hasan Babu
June 16, 2026 11:50 am
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: “মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” শীর্ষক কর্মসূচির আওতায় মেহেরপুরে জেলা পর্যায়ের বিজ্ঞানমেলার উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকালে মেহেরপুর সরকারি কলেজ চত্বরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের (এইসডিপি) উদ্যোগে এবং ‘স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ এর আওতায় এ বিজ্ঞানমেলার আয়োজন করা হয়।

মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রাণী রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম নজরুল কবীরসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা।

উদ্বোধনের পর মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বৈজ্ঞানিক আবিষ্কার এবং প্রযুক্তিনির্ভর প্রদর্শনী উপস্থাপন করেন।

মেলার বিভিন্ন স্টলে শিক্ষার্থীদের সৃজনশীলতা, গবেষণামূলক চিন্তাভাবনা এবং নতুন নতুন উদ্ভাবনী ধারণা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ বৃদ্ধি, গবেষণামনস্কতা তৈরি এবং উদ্ভাবনী চিন্তাধারাকে উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।