রওশনআলম, ডোমার(নীলফামারী)সংবাদদাতা:-নীলফামারীর ডোমারে বুলি ডেইরি ফার্মের উদ্বোধন করা হয়েছে। সোমবার রাতে ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাকডোকরা প্রধান পাড়ায় বুলি ডেইরি ফার্মের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বুলি ডেইরি ফার্মের স্বত্বাধিকারী বুলু ইসলাম।
বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আলহাজ্ব মাহাবুবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ন্যাশনাল ব্যাংকের অডিট অফিসার ফিরোজ আলম। ইসলামী ব্যাংকের দেবীগঞ্জ শাখা ব্যাবস্থাপক খুরশিদ আলম, ন্যাশনাল ব্যাংকের ভাউলাগঞ্জ শাখার ব্যবস্থাপক সোহেল রানা, জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক লোকমান হোসেন লাভলু, বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, শিক্ষক এহতেশামুল হক প্রমূখ।
বুলি ডেইরি ফার্মের স্বত্বাধিকারী বুলু ইসলাম জানান, বুলি ডেইরি ফার্মের পাশাপাশি এই ডেইরি ফার্মের মাধ্যমে উৎপাদিত দুধ দিয়ে দুগ্ধজাত জাতীয় পন্য উৎপাদন কারখানা বুলি ফুড প্রাইভেট লিঃ কারখানা প্রতিষ্ঠা করা হবে। এছাড়াও বুলি অটো রাইস মিল, বুলি ফেটেনিং এন্ড মৎস্য খামারের সকল প্রকৃয়া সম্পন্ন করা হয়েছে। এতে করে এই এলাকার অনেক নারী পুরুষের কর্ম সংস্থান হবে। ফলে আগামীতে এ এলাকার আর্থসামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। এজন্য আমি এলাকাবাসীসহ সকলের সহযোগিতা কামনা করছি।
