ঢাকাWednesday , 17 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

Mahamudul Hasan Babu
June 17, 2026 2:05 pm
Link Copied!

এম এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বিরলে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের পরিচয়ে জানা গেছে, সে উপজেলার ১নং আজিমপুর ইউনিয়নের রুনিয়া গ্রামের মোঃ আজিজুল ইসলাম এর ছেলে রাব্বি ইসলাম (২১)।
বুধবার সকাল সাড়ে ৫ টার দিকে স্থানীয় রুনিয়া কবরস্থান সংলগ্ন বাগানের একটি আম গাছের ডালে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় থাকা তার লাশ উদ্ধার করা হয়।
থানা পুলিশে সংবাদ ‎প্রদান করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। এরিপোর্ট লেখাকালীন পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন ছিল।