ঢাকাThursday , 18 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রাম রিজিওনের ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি ) কর্মসূচির উদ্যোগে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ

Mahamudul Hasan Babu
June 18, 2026 11:01 am
Link Copied!

মোঃ রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ গত শনিবার কুড়িগ্রাম জেলার, কুড়িগ্রাম সদর,চিলমারী,উলিপুর নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলার হাঁস পালন কার্যক্রমের অংশ হিসাবে প্রান্তিক ও নিম্ন আয়ের ৪০ জন সদস্য ও ২৫ জন স্বপ্ন সারথি কিশোরীদের হাঁস পালন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে ৩২ দিন বয়সের ২০ টি করে মোট ১৩০০ পিচ হাঁসের বাচ্চা বিনামূল্যে বিতরণ করা হয়েছে এবং খাদ্য ক্রয় বাবদ প্রান্তিক সদস্যদের ৩০০ টাকা এবং স্বপ্ন সারথি কিশোরীদের ২৮০০ টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।

হাঁসের বাচ্চা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্রাক মাইক্রো ফাইন্যান্স দাবি কর্মসূচির সম্মানিত আঞ্চলিক ব্যবস্থাপক শফিকুল ইসলাম, স্ব-স্ব এলাকার এলাকা ব্যবস্থাপক (দাবি) ,শাখা ব্যবস্থাপক, সহকারী শাখা ব্যবস্থাপক,শাখা হিসাব কর্মকর্তা,আঞ্চলিক সমন্বয়কারী (লিড জেনারশন), ডিপুটি ম্যানেজার (বি ডি ইউ) সেলফ কর্মসূচির কর্মকর্তা,কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ব্র্যাকের এ ধরনের জনকল্যাণমূলক ও আয়বর্ধনমূলক উদ্যোগের জন্য ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং স্বাবলম্বিতা অর্জনে ব্র্যাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে হাঁস পালন কার্যক্রম পরিচালনা করার জন্য ব্র্যাকের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগামীতেও এ ধরনের কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখার জন্য কর্তৃপক্ষ নিকট উদাত্ত আহ্বান জানান।