ঢাকাSaturday , 20 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় স্বাস্থ্য সেবার মান বাড়াতে মাগুরা ডায়াবেটিক হাসপাতালে সিসি ক্যামেরার উদ্বোধন

Mahamudul Hasan Babu
June 20, 2026 3:13 pm
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি : মাগুরায় স্বাস্থ্যসেবার মান বাড়াতে মাগুরা ডায়াবেটিক সমিতি পরিচালিত ডাক্তার লুৎফর রহমান ডায়াবেটিক হাসপাতালে সিসি ক্যামেরা উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৯ জুন শুক্রবার বিকেলে শহরতলীর পারনান্দুয়ালী প্রতিষ্ঠানের কার্যালয়ে মাগুরা ডায়াবেটিক সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে। মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাসপাতালে স্থাপিত এ সিসি ক্যামেরার উদ্বোধন করেন । অনুষ্ঠানে মাগুরা ডায়াবেটিক সমিতির সহ -সভাপতি আবু সাইদ মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল কাদের ও মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মেহেরুন্নাহার।
অনুষ্ঠানের আয়োজকরা জানান, স্বাস্থ্যসেবার মান বাড়াতে মাগুরা ডায়াবেটিক সমিতি নানা মুখি কাজ করে যাচ্ছে। এবার মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানের সার্বিক সহযোগিতায় মাগুরা ডায়াবেটিক হাসপাতালে সিসি ক্যামেরা স্থাপিত হলো। এখন থেকে এ সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে হাসপাতালের কাজ সুন্দর ভাবে পরিচালিত হবে। আগামীতে রোগীদের সার্বিক স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা বৃদ্ধি করতে মাগুরা ডায়াবেটিস সমিতি কাজ করে যাবে ইনশাআল্লাহ ।