ঢাকাSunday , 21 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

Mahamudul Hasan Babu
June 21, 2026 9:19 am
Link Copied!

ভাঙ্গুড়া (পাবনা)প্রতিনিধি পাবনার ভাঙ্গুড়ায় মাদক সেবনের অপরাধে তানভীর আহমেদ শিমুল (২৮) নামে
এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একইসাথে তাকে
১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় । উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই রায় দেন। পরে তাকে পুলিশে সোর্পদ করা হয়। শনিবার (২০ জুন) রাতে উপজেলার কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

দন্ডপ্রাপ্ত যুবক পৌর শহরের চৌবাড়ীয়া দক্ষিণ পাড়া মহল্লার বাসিন্দা ও পৌর বিএনপির সাবেক সভাপতি সাবেক কাউন্সিলর সামছুল হকের ছেলে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর ৩৬(৫) ধারায় ওই যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
#

ছবি ক্যাপশন: ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।