ঢাকাMonday , 22 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় দুই দিনব্যাপী ফটোগ্রাফি,লাইটিং ও এডিটিং বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
June 22, 2026 11:41 am
Link Copied!

মোঃ সাইফুলল্লাহ, মাগুরা প্রতিনিধি : মাগুরায় ফটোগ্রাফিতে দক্ষতা উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তি নির্ভর কাজ তৈরিতে দুই দিনব্যাপী ফটোগ্রাফি,লাইটিং ও এডিটিং বিষয়ক কর্মশালার সনদ বিতরণ করা হয়েছে।
মাগুরা ফটোগ্রাফি অ্যান্ড সিনেমাটোগ্রাফি অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় মাগুরাসহ দেশের বিভিন্ন জেলার ১৪ জন তরুণ ফটোগ্রাফার এ কর্মশালায় অংশগ্রহণ করেন। রবিবার রাতে প্রেসক্লাব মিলনায়তনে কর্মশালার সমাপনীতে অতিথি হিসেবে সনদ বিতরণ করেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। এ সময় উপস্থিত ছিলেন মাগুরা ফটোগ্রাফি অ্যান্ড সিনেমাটোগ্রাফি অ্যাসোসিয়েশনের সভাপতি প্রদীপ কুমার ঘোষ, মাগুরা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ ইলিয়াস মিথুন এবং সংগঠনের অন্যান্য সদস্যরা।

দুই দিনব্যাপী এ আয়োজনে মাগুরা, কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও ফরিদপুর জেলার মোট ১৪ জন ফটোগ্রাফার ও আগ্রহী তরুণ অংশগ্রহণ করেন।

কর্মশালায় ঢাকা থেকে আগত প্রশিক্ষক সাইফ রিফাত ও সজল মল্লিক অংশগ্রহণকারীদের ওয়েডিং ফটোগ্রাফির বিভিন্ন কৌশল, পেশাদার লাইটিং সেটআপ, ক্যামেরা ব্যবস্থাপনা এবং আধুনিক ফটো এডিটিং বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা বাস্তবভিত্তিক কাজের অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি পেশাগত দক্ষতা বৃদ্ধির নানা দিক সম্পর্কে ধারণা লাভ করেন।

আয়োজকরা জানান, বর্তমান সময়ে ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফির প্রতি তরুণদের আগ্রহ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। সেই আগ্রহকে পেশাদার পর্যায়ে নিয়ে যেতে এবং দক্ষ জনবল তৈরি করতে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন অব্যাহত থাকবে।

প্রশিক্ষণার্থীরা বলেন, মাগুরায় লাইটিং ও এডিটিং বিষয়ক এমন আয়োজন এই প্রথম। কর্মশালায় অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা তাদের পেশাগত মাইনোন্নয়ন এবং আরও মানসম্পন্ন কাজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উিল্লেখ্য, শনিবার আনুষ্ঠানিক ভাবে কর্মশালার অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান।