ঢাকাMonday , 22 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনী পৌরসভার আয়োজনে মাসিক সাধারন/বিশেষ সভা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
June 22, 2026 2:38 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : গাংনীতে পৌরসভা কমিটির মাসিক সাধারন /বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে|
আজ সোমবার সকাল দুপুর সোয়া ১ টার সময় গাংনী পৌরসভার আয়োজনে পৌরসভার সভাকক্ষে শহর সমš^য় কমিটি ও উন্নয়ন পরিচালন কমিটির সাধারন সভা অনুষ্ঠিত হয়|
সভায় সভাপতিত্ব করেন, গাংনী পৌরসভার প্রশাসক ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন|
গাংনী পৌরসভার সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব শামীম রেজার সঞ্চালনায় উপস্থিত ছিলেন,উপজেলা ¯^াস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একরামুল হক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি ,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আরশাদ আলী, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আরিফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রকিবউদ্দীন প্রমুখ|
সভায় রাস্তা নির্মাণ, ড্রেন নির্মাণ, স্যানিটেশন ুপয়ঃ নিষ্কাশন কার্যক্রম সুচারুরুপে বাস্তবায়নে কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সুপরামর্শ ও সার্বিক সহযোগিতা কামনা করা হয়| উন্নয়নমূলক কাজের গুনগত মান বজায় রাখা সম্পর্কে আলোচনা ও অবকাঠামো উন্নয়ন সম্পর্কে আলোচনা করা হয়| এসময় পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে ব্যাপক আলোচনা সভা শেষে বাজেট নিয়ে রিভিউ সভা করার সিদ্ধান্ত গৃহিত হয়|