ঢাকাMonday , 22 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুর সদর উপজেলার বেলতলা পাড়া গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় এক গৃহবধূ নিহত

Mahamudul Hasan Babu
June 22, 2026 4:18 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুর সদর উপজেলার বেলতলা পাড়া গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় বিলকিস খাতুন (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। সোমবার সকালে সদর উপজেলার বেলতলা পাড়া-শ্যামপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিলকিস খাতুন শ্যামপুর বেলতলা পাড়া গ্রামের আবুল বাসারের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বিলকিস খাতুন রাস্তা দিয়ে হাঁটছিলেন। এ সময় একই গ্রামের কামাল হোসেনের ছেলে জব্বার মোটরসাইকেল নিয়ে ওই সড়ক দিয়ে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পিছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বিলকিস খাতুনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় মোটরসাইকেল চালক জব্বারও আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।