ঢাকাTuesday , 23 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাস্তারহাট মাজহারুল উলুম আলিম মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

Mahamudul Hasan Babu
June 23, 2026 9:57 am
Link Copied!

আবু সালমান (লক্ষীপুর)লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের রাস্তারহাট মাজহারুল উলুম আলিম মাদ্রাসায় ২০২৬ সালের আলিম পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা ইব্রাহিম খলিল, বাংলা প্রভাষক মোহাম্মদ নুরুজ্জামান, উক্ত মাদ্রাসার সিনিয়র শিক্ষক সোহেল আকবর, আরবি প্রভাষক ইসমাইল হোসেন রাশেদসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা।

অনুষ্ঠানে বক্তারা আলিম পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তারা শিক্ষার্থীদের সুশৃঙ্খলভাবে পরীক্ষা দেওয়ার কৌশল, ভালো ফলাফল অর্জনের উপায় এবং মোবাইল ফোনের যথাযথ ব্যবহার সম্পর্কে বিভিন্ন পরামর্শ দেন। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা ও শিক্ষাজীবনে সফলতা অর্জনের বিষয়ে উদ্বুদ্ধ করা হয়।

শেষে আলিম পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সার্বিক সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।