ঢাকাTuesday , 23 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জামায়াত আওয়ামী লীগের সাথে গাট বেঁধে সরকারকে অস্থিতিশীল করতে চাই —গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু

Mahamudul Hasan Babu
June 23, 2026 10:12 am
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: ‎মেহেরপুরের গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু বলেছেন,জাতীয়তাবাদী ও সমমাননা ইসলামী দলের নেতাকর্মীরা নিষ্পেষিত হয়েছে। জুলাই আন্দোলনে হাজার হাজার দামাল সন্তান প্রাণ হারিয়েছে এবং পুঙ্গুত্ব করেছে। তারপরও শুনি সেই স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদের বাংলাদেশের রাজনীতি নিষিদ্ধ হয়ে গেছে। তবুও তারা মাথা চাড়া দেয়ার চেষ্টা করছে।

‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নৈরাজ্য সৃষ্টির পায়তারা প্রতিবাদে মঙ্গলবার সকাল ৭ টায় গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু নেতৃত্বে হাসপাতাল বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গাংনী বাজার বাসস্ট্যান্ড ঘুরে একই স্থানে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে শেষ।

‎গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু আরো বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় যখন বাংলাদেশ সমস্যা ও উন্নয়ন নিয়ে কথা বলছে সে সময় এ দেশের একটি কার্যক্রম নিষিদ্ধ দল ও কুচক্রী মহল তারা চক্রান্ত করে বাংলাদেশকে অস্থিতিশীল তৈরি করতে যাচ্ছে।

‎মেহেরপুর জেলা বিএনপির নেতৃবৃন্দকে ইঙ্গিত করে তিনি বলেন,আজকে তারা কোথায় যারা জামাতের সাথে আওয়ামী লীগের সাথে ঘর করে রাজনীতি করে ।  যারা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আজ তারা  বিএনপি সাজে। ওই সমস্ত বিএনপিকে ধিক্কার জানাই।

‎একটি ধর্মভিত্তিক দল বলেছিল দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেস্ত পাওয়া যাবে সেই দলের নেতাকর্মীরাও কিন্তু নির্যাতন কম হয়নি কিন্তু তারা আওয়ামী লীগের সাথে গাড বেঁধে বাংলাদেশ সরকারকে তারাও অস্থিতিশীল করতে চাই। জুলাই স্পিড থেকে যে দল বেরিয়ে যাবে যে দল স্বৈরাচার ফ্যাসিবাদ দোষর হবে। তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম থাকবে।

‎তিনি আরো বলেন,প্রতিবেশী রাষ্ট্র ভারত যে নেককারজনক ভাবে মুসলিমদের উপরে নির্যাতন চালাচ্ছে তার প্রতিবাদ ও নিন্দা করছি দলমত নির্বিশেষে আমরা কিন্তু সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলেছি।

‎বিএসএফর পুশইন সম্পর্কে তিনি বলেন,ভারতে যে পুশইনের চেষ্টা করছে দেশপ্রেমিক বিজিবি ও দেশপ্রেমিক জনগন যে প্রতিরোধ গড়ে তুলেছে এই প্রতিরোধের জন্য বাংলাদেশ বিজিবি ও সীমান্ত এলাকার জনগণকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

‎তিনি বলেন,তারেক রহমান যে প্ল্যান পরিকল্পনা করেছে যদি ঠিকমতো দেশ পরিচালনা করতে পারে বাংলাদেশ একটা উন্নত শক্তিশালী অর্থনীতি দেশ হিসেবে গড়ে উঠবে।

‎বিক্ষোভ মিছিলে পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর আব্দুল্লাহিল মারুফ পলাশ, বিএনপি নেতা শাজাহান সেলিম,সাংগঠনিক সম্পাদক ইমন হোসেন, বিএনপি নেতা গোলাম মোস্তফা ডাকু, বিএনপি নেতা জিহাদ আলী, বিএনপি নেতা এনামুল হক, যুবদল নেতা সাইফুল ইসলাম, পৌর বিএনপি নেতা আব্দুল গনি, নুর ইসলাম, বিএনপি নেতা আবুল কালাম, ফজলুল হক, আবু বক্কর,জাসাস নেতা আমিরুল ইসলাম সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠেনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত সভা পরিচালনা করেন জাসাস নেতা সুলেরি আলভী।