ঢাকাTuesday , 23 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
June 23, 2026 10:43 am
Link Copied!

মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জে অপপ্রচার, কুরুচিপূর্ণ রাজনৈতিক সংস্কৃতি ও শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে| বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার অনুষ্ঠিত এ কর্মসূচিতে নেতাকর্মীরা সুস্থ, গণতান্ত্রিক ও ইতিবাচক রাজনৈতিক চর্চার পক্ষে দৃঢ় অবস্থান ব্যক্ত করেন|
বিক্ষোভ মিছিলটি পীরগঞ্জ পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়| পরে সেখানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়|
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, উপজেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান আনিস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইয়াতিমুল হাসান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনোয়ার হোসেন মনু এবং সদস্য সচিব আনোয়ার হোসেন রতনসহ অন্যান্য নেতৃবৃন্দ|
বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা কোনোভাবেই গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির অংশ হতে পারে না| তারা রাজনৈতিক অঙ্গনে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও শালীনতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন|