ঢাকাTuesday , 23 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

 জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মেহেরপুর  উপজেলা পর্যায়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
June 23, 2026 10:48 am
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে উপজেলা পর্যায়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির এবং ইপিআই সুপার তোফাজ্জল হোসেন।

সভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের বিভিন্ন দিক তুলে ধরে মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডা. কামরুন নাহার।

এ সময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।