আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান মাইলপোস্ট এলাকায় ঔষধবাহী একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় এক পাখি ভ্যান চালকসহ একই পরিবারের ৭ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন— আবু তাহের (৩৫), তার স্ত্রী খুশিয়ারা খাতুন (৩০), তাদের সন্তান সাঈদ (১০), এবং পরিবারের অন্য সদস্য সোনিয়া খাতুন (২৮), মুরশিদা খাতুন (৪৩), আবির হোসেন (১২) ও রায়হান (৬)। তারা সবাই করমদী গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, আহত ব্যক্তিরা পাখি ভ্যানে করে করমদী গ্রাম থেকে বাওট গ্রামে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে একটি ঔষধ সরবরাহকারী কাভার্ড ভ্যান তাদের ভ্যানটিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে এবং ভ্যানের সাতজন আরোহীই জখম হন।
ঘটনার পর বামন্দী ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে দ্রুত বামন্দীর একটি স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন। বর্তমানে সেখানেই তাদের চিকিৎসা চলছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার সঠিক কারণ উদঘাটন এবং এই বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।
