ঢাকাTuesday , 23 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সাপাহারে রাস্তার কাজে বাতিল হওয়া নিম্নমানের ইট দিয়ে মাদ্রাসার পুকুর প্যালাসাইট নির্মাণের অভিযোগ

Mahamudul Hasan Babu
June 23, 2026 12:37 pm
Link Copied!

সবুজ হোসেন, নওগাঁ: নওগাঁর সাপাহার উপজেলার শীতলডাঙ্গা এলাকায় জনতার বাধার মুখে রাস্তা নির্মাণকাজে নিম্নমানের ইট ব্যবহার করতে না পেরে সেই একই ইট দিয়ে তালকুড়া মাদ্রাসার পুকুরের প্যালাসাইট নির্মাণের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শীতলডাঙ্গা এলাকায় একটি সরকারি রাস্তা নির্মাণকাজে নিম্নমানের ও অনুপযোগী ইট ব্যবহার করা হচ্ছিল। বিষয়টি এলাকাবাসীর নজরে এলে তারা প্রতিবাদ জানিয়ে কাজ বন্ধ করে দেন এবং নিম্নমানের সামগ্রী অপসারণের দাবি তোলেন। পরে ওই ইটগুলো সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।
তবে অভিযোগ উঠেছে, রাস্তার কাজে অযোগ্য ও বাতিল হওয়া সেই একই ইট এখন তালকুড়া মাদ্রাসার পুকুরের প্যালাসাইট নির্মাণকাজে ব্যবহার করা হচ্ছে। এতে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে যে ইট সরকারি রাস্তা নির্মাণে ব্যবহারের উপযোগী নয়, সেই ইট কীভাবে অন্য একটি সরকারি প্রকল্পে বৈধতা পেল?
স্থানীয়দের দাবি, সরকারি অর্থে পরিচালিত উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে একদিকে যেমন সরকারের অর্থের অপচয় হচ্ছে, অন্যদিকে নির্মাণকাজের স্থায়িত্ব ও মান নিয়ে প্রশ্ন উঠছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী বলেন, “রাস্তার কাজে নিম্নমানের হওয়ায় যে ইট জনগণের বাধার মুখে সরিয়ে নিতে হয়েছে, সেই ইট আবার অন্য প্রকল্পে ব্যবহার করা হচ্ছে। তাহলে কি নিম্নমানের ইট এক প্রকল্পে অবৈধ আর অন্য প্রকল্পে বৈধ? এর সঠিক তদন্ত হওয়া প্রয়োজন।”
এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারের বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং প্যালাসাইট নির্মাণকাজে ব্যবহৃত ইটের গুণগত মান পরীক্ষা করার জন্য উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে উপজেলা এলজিইডির প্রকৌশলীর বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে রাস্তার কাজে অনুপযোগী বলে বিতর্কিত ইট কীভাবে তালকুড়া মাদ্রাসার পুকুর প্যালাসাইট নির্মাণে ব্যবহার করা হচ্ছে, সে বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। এতে প্রকল্পের তদারকি ও নির্মাণমান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।