ঢাকাTuesday , 23 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মানবসেবামূলক সংগঠন নয় বাড়ীয়া প্রবাসী ফোরামে নতুন কমিটি ঘোষণা

Mahamudul Hasan Babu
June 23, 2026 12:36 pm
Link Copied!

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী নয় বাড়ীয়া সমাজে বসবাসরত বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের নিয়ে গঠিত মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘নয় বাড়ীয়া প্রবাসী ফোরাম’-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

“আর্ত মানবতার সেবায় নিয়োজিত”—এই স্লোগানকে ধারণ করে সংগঠনটি ভবিষ্যতেও মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

সংগঠনের পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় সোমবার রাতে অনলাইন মিটিংয়ের মাধ্যমে ২০ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে মো. জামান রানা সভাপতি এবং মো. সালেহ উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, ক্রীড়া সম্পাদকসহ বিভিন্ন পদে মোট ২০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

সংগঠন সূত্রে জানা যায়, ২০২২ সালে প্রতিষ্ঠিত ‘নয় বাড়ীয়া প্রবাসী ফোরাম’ প্রতিষ্ঠার পর থেকেই মানবসেবা ও সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত নয় বাড়ীয়ার প্রবাসীদের আর্থিক ও নৈতিক সহযোগিতায় সংগঠনটি এলাকায় অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

সংগঠনটির উদ্যোগে নিয়মিত চিকিৎসা সহায়তা প্রদান, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, দরিদ্র পরিবারের আর্থিক সহায়তা এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তাসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটি স্থানীয়ভাবে ব্যাপক সুনাম অর্জন করেছে।

কমিটি ঘোষণা উপলক্ষে অনলাইন সভায় সংগঠনের উপদেষ্টা, প্রতিষ্ঠাতা সদস্য, প্রবাসী প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা যুক্ত ছিলেন। বক্তারা প্রবাসীদের ঐক্যবদ্ধ উদ্যোগ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সংগঠনটির কার্যক্রমকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিমত ব্যক্ত করেন।

নবনির্বাচিত সভাপতি মো. জামান রানা বলেন, প্রবাসীদের ঐক্য ও মানবসেবাকে আরও সুসংগঠিত করাই নতুন কমিটির মূল লক্ষ্য। ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সাধারণ সম্পাদক মো. সালেহ উদ্দিন বলেন, সংগঠনের কার্যক্রমকে স্বচ্ছ, গতিশীল ও জনমুখী করতে নতুন কমিটি কাজ করবে। মানবসেবা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম আরও সম্প্রসারিত করার মাধ্যমে সংগঠনের লক্ষ্য বাস্তবায়ন করা হবে বলেও তিনি জানান। তিনি প্রবাসীদের সংগঠনের সঙ্গে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।