এম এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বিরলে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধ ও সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সতর্ক অবস্থানে কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনিপ।
মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে দলটি । অবস্থান কর্মসূচিতে উপজেলা বিএনপি’র সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদসহ পৌর-বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিল।
