আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি মেহেরপুরের গাংনীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে| মঙ্গলবার সকালে গাংনী উপজেলা ¯^াস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়|
গাংনী উপজেলা ¯^াস্থ্য ও পঃ পরিকল্পনা কর্মকর্তা ডা. একরামুল হক এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন| এসময় উপস্থিত ছিলেন, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাদ্দিদ মোর্শেদ চেীধুরী, গাংনী উপজেলা ¯^াস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের আরএমও ডা. মাসুদুর রহমানসহ মেডিকেল অফিসারবৃন্দ, ¯^াস্থ্য সহকারীবৃন্দ ও সেবিকাবৃন্দ|
সভায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের বিভিন্ন দিক তুলে ধরে মূল প্রতিপাদ্য উপস্থাপন করা হয়| সভায় ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও কর্মপরিকল্পনা নিয়ে ব্যাপক আলোচনা করা হয়|
