আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে তিনদিনব্যাপী ফল মেলার উদ্বোধন করা হয়েছে|
সোমবার বিকালে গাংনী উপজেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত ফল মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন| উদ্বোধন শেষে মেলার স্টল পরিদর্শন করেন| মেলায় ২টি স্টলে বিভিন্ন জাতের দেশী বিদেশী ফল প্রদর্শন করা হয়েছে| এর মধ্যে নানা জাতের আম, কাঁঠাল, কলা, পেপে, কামরাঙ্গা, মালটা, কমলা, বন কাঁঠাল, জামরুল, সহ নানা ধরণের মৌসুমী ফল স্থান পেয়েছে|
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মতিয়র রহমান., কৃষি সম্প্রসারণ অফিসার আরাফাত মিয়া, গাংনী সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, গাংনী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিরুল ইসলাম, গাংনী পাইলট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বাবলু, বামন্দী নিশিপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ¯^পনসহ উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ|
উপজেলা কৃষি অফিস সূত্রে জানান গেছে, ফল চাষে কৃষকদেও উৎসাহিত করা, পুষ্টি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ ফল উৎপাদন, ও ভোগে উদ্বুদ্ধ করাই এ মেলার মূল উদ্দেশ্য| ৩ দিনব্যাপী এ মেরায় বিভিন্ন জাতের ফল প্রদর্শনের পুষ্টিগুণ সম্পর্কেও দর্শনার্থীদের অবহিত করা হবে|
