ঢাকাWednesday , 24 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কে ইটের কাজের উদ্বোধন

Mahamudul Hasan Babu
June 24, 2026 10:56 am
Link Copied!

মো. মেহেদী হাসান ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলার ময়দান দিঘী বাজারএকটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কের উন্নয়নমূলক ইটের কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে শরিফের দোকান হতে ব্রিজ পর্যন্ত সড়কটির উন্নয়ন কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন খান মিঠু, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আতাউর রহমান খোকন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম আহ্বায়ক জয়নুল ও সাবেক যুবদলের সভাপতি আবু বকর সিদ্দিক, ০৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু সাঈদ যুবদলের সদস্য সচিব হাসেম মোল্লা সহ প্রমুখ।
এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অতিথিরা বলেন, সড়কটি উন্নয়নের ফলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক ও সাধারণ পথচারীরা এ কাজের সুফল ভোগ করবেন।
বক্তারা আরও বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নের ধারাবাহিকতায় এ ধরনের প্রকল্প এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দ্রুত ও মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে আহ্বান জানানো হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা মৌসুমে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ত। ইটের সলিং কাজ সম্পন্ন হলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আতাউর রহমান খোকন মোনাজাতের মাধ্যমে উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।