মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জে উপজেলা পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (তৃতীয় পর্যায়)-এর আওতায় নির্বাচিত মৎস্য চাষিদের মাঝে চুন, সবজি বীজ ও মাছের খাদ্যসহ ইলেকট্রিক এ্যরেটর মেশিন বিতরণ করা হয়েছে|
বুধবার (২৪ জুন) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৮ জন নির্বাচিত মৎস্য চাষির মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়|
এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়| অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা হাবিবুর রহমান তালুকদার| বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র সহকারী পরিচালক দীপা রানী বিশ্বাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কাওসার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা মিজানুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, আতাউর রহমান বিটু প্রমুখ|
বক্তারা বলেন, বর্তমান সরকার মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করছে| চাষিদের প্রশিক্ষণ, উন্নত প্রযুক্তি সরবরাহ, প্রণোদনা প্রদান এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নানা কার্যক্রম গ্রহণ করা হয়েছে| এর ফলে দেশের মাছ উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে এবং মৎস্য খাত জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে|
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কাওসার হোসেন বলেন, “ চজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ করলে ¯^ল্প খরচে অধিক উৎপাদন সম্ভব| পাশাপাশি পুকুর ব্যবস্থাপনা, সঠিক খাদ্য প্রয়োগ এবং পরিবেশবান্ধব চাষাবাদ নিশ্চিত করতে পারলে চাষিরা আরও বেশি লাভবান হবেন|”
অনুষ্ঠান শেষে নির্বাচিত মৎস্য চাষিদের হাতে চুন, সবজি বীজ, মাছের খাদ্য ও ইলেকট্রিক এ্যরেটর মেশিন তুলে দেওয়া হয়| এ সময় মৎস্য চাষিরা সরকারের এ ধরনের সহায়তা কার্যক্রমকে ¯^াগত জানিয়ে মাছ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে আরও বেশি ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন|
