ঢাকাWednesday , 24 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভূরুঙ্গামারীতে বণিক সমিতি পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা প্রদান।

Mahamudul Hasan Babu
June 24, 2026 4:58 pm
Link Copied!

মোঃ রফিকুল ইসলাম,​ভূরুঙ্গামারী( কুড়িগ্রাম) কুড়িগ্রামঃ কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার ফকির হাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা প্রদান করেন ভুরুঙ্গামারী বণিক সমিতি।

আজ ২৪ জুন (বুধবার) সন্ধ্যা সাড়ে সাত টায় ভূরুঙ্গামারী বণিক সমিতি অফিসে
​ফকির হাঁটির বাজার মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫৯ জন ব্যবসায়ীদের আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন,
ভূরুঙ্গামারী বণিক সমিতির সভাপতি আলহাজ্ব আঃ গফুর, সহ-সভাপতি তাইফুর রহমান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান মামুন ব্যাপারী,যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কালাম ঢালী, কোষাধক্ষ্য মাহবুবুর রহমান লাকী, ক্যাশিয়ার শাহা আলম, সদস্য মধু মোহন বানিয়া, ভূরুঙ্গামারী মডেল প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এ কে এম শওকত হোসেন, সাংগঠনিক সম্পাদক রাসেল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রইসুল ইসলাম রিপন।
​ভূরুঙ্গামারী বণিক সমিতি একটি প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে। তারা বাজার মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক অনুদান প্রদান করেছে। এই অনুদান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুনভাবে তাদের ব্যবসা শুরু করতে সাহায্য করবে।
​অনুদান প্রদানের এই অনুষ্ঠানটি বণিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
​এই উদ্যোগের মাধ্যমে ভূরুঙ্গামারী বণিক সমিতি দেখিয়েছে যে তারা সমাজের প্রতি দায়িত্বশীল এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। এই অনুদান ব্যবসায়ীদের মনোবল বৃদ্ধি করবে এবং তাদের ব্যবসা পুনরায় গড়ে তুলতে অনুপ্রাণিত করবে।