ঢাকাWednesday , 24 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে প্রতিপক্ষের মারপিটে বাবা নিহত এবং ছেলে আহত। ঘটনায় ১ নারী আটক।

Mahamudul Hasan Babu
June 24, 2026 3:52 pm
Link Copied!

এম এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বিরলে প্রতিপক্ষের মারপিটে বাবা নিহত এবং ছেলে গুরুতর আহত অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় পুলিশ এক নারীকে আটক করেছে।

নিহত ব্যক্তি উপজেলার ১১ নং পলাশবাড়ী ইউনিয়নের ধূলাতৈড় (ডাঙ্গাপাড়া) গ্রামের খলিল উদ্দীনের ছেলে বাবু (৪৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার ১১ নং পলাশবাড়ী ইউনিয়নের ধূলাতৈড় (ডাঙ্গাপাড়া) গ্রামের মোঃ বাবুর ছেলে রিফাত হোসেন (১৫) কে প্রতিবেশি মমতাজ আলী এর স্ত্রী সখিনা বেগম দোকানের সামনে মসজিদের দান বাক্সে বসে গেম খেলাতে নিষেধ করে। এসময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে উপস্থিত এলাকাবাসী তা থামিয়ে দেলে উভয় পক্ষই নিজ নিজ বাড়ীতে ফিরে যায়।

এরপর সখিনা’র স্বামী মমতাজ আলী ও তার দুই ছেলে শাহিনুর রহমান ও শাখাওয়াত হোসেন এবং পরিবারের লোকজনসহ একই এলাকার সাবেক গ্রাম পুলিশ আইনুল, আফজাল, ইউসুফ, মজিবরসহ বেশ কয়েকজন ব্যাক্তি বাবুর বাড়ীতে গিয়ে বাবুর বুকে কুড়াল দিয়ে কোপ মারে। এসময় বাবুর স্ত্রী ও ছেলে এগিয়ে এলে তাদেরকেও এলোপাথাড়ি মারপিটে করে রক্তাক্ত জখম করা হয়।

ঘটনা বেগতিক দেখে প্রতিবেশিরা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় বাবু ও তার ছেলে রিফাতকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন। আহত রিফাত এর অবস্থা আশংকাজনক হওয়ায় সে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় রাতেই থানা পুলিশ প্রতিবেশি আইনুলের স্ত্রী মঞ্জুয়ারা (৩৪) কে আটক করেছে।

বিরল থানার অফিসার ইনচার্জ মোঃ আল এমরান জানান, দুপক্ষের দ্বন্দে গুরুতর আহত হয়ে বাবু নামের এক ব্যাক্তি নিহত হয়েছে এবং এ ঘটনায় একজন নারীকে আটক করা হয়েছে। দ্রুত ঘটনার সাথে জড়িত মূল ব্যাক্তিদের আটক করা হবে।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিহত ব্যাক্তির লাশের ময়না তদন্ত শেষে পুলিশ লাশ নিহতের পরিবারের নিকট হস্তান্তর করে।
বুধবার সন্ধ্যা ৬ টায় নিহত বাবুর জানাযা শেষে স্থানীয় তালপুকুরিয়া কবরস্থানে দাফন করা হয়েছে বলে স্থানীয় ইউপি সদস্য ইয়াকুব আলী বিষয়টি নিশ্চিত করেছেন ।