ঢাকাThursday , 25 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গুড়ায় অবৈধ মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

Mahamudul Hasan Babu
June 25, 2026 10:36 am
Link Copied!

মো. মেহেদী হাসান ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলার পাথরঘাটা বিশিপাড়া এলাকায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) উপজেলার পাথরঘাটা বিশিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবহনের প্রমাণ পাওয়া গেলে হিমু আহমেদ (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি পাবনা জেলার ফরিদপুর উপজেলার সাভার এলাকার বাসিন্দা এবং আব্দুস সামাদের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অনুমোদন ছাড়া মাটি কাটার অভিযোগ ছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় নিবার্হী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি মিজানুর রহমান জানান, কৃষিজমি ও পরিবেশের ক্ষতি করে এমন অবৈধ মাটি কাটা কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করে মাটি কাটার সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়।
স্থানীয় সচেতন মহল অবৈধ মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছে এবং পরিবেশ রক্ষায় নিয়মিত নজরদারির দাবি জানিয়েছে।