এম এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি। দিনাজপুরের বিরলে চোরাই মালামালসহ ২ চোর’কে আটক করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার সকালে উপজেলার সদর ইউপি’র ভরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইলেক্ট্রিক তার পুড়িয়ে ভিতরের তামার তারে বের করার সময় এলাকাবাসীর ২ চোর’কে হাতে নাতে আটক করে গুপিটুনি দেয়। আটক চোরেরা হলো উপজেলার ৭ নং বিজোড়া ইউপি’র বিস্তইড় গ্রমের মোকছেদ আলীর ছেলে মঞ্জুরুল ইসলাম (৩৫) ও ৫ নং সদর ইউপি’র ভরতপুর গ্রামের আফজারুল ইসলামের ছেলে রশিদুল ইসলাম (৩৫)।
পরে সংবাদ পেয়ে বিরল থানা পুলিশ আটক ২ চোরসহ চোরাই মালামাল উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ রিপোর্ট লেখাকালীন আটক চোরদ্বয়ের বিরুদ্ধে থানায় পরবর্ত্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছিল।
