ঢাকাThursday , 25 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রামগতিতে ছেলের রোগমুক্তিতে মান্নত পূরণ, অসহায় ব্যক্তিকে ওমরাহ পালনের সুযোগ দিলেন লিফন চৌধুরী

Mahamudul Hasan Babu
June 25, 2026 2:02 pm
Link Copied!

( লক্ষীপুর) প্রতিনিধি: আবু সালমান লক্ষ্মীপুরের রামগতিতে নিজের সন্তানের সুস্থতা লাভের পর করা মান্নত পূরণ করেছেন সমাজসেবী ও মানবিক কর্মী লিফন চৌধুরী। তিনি এক অসহায় ব্যক্তিকে ওমরাহ হজ পালনের জন্য সৌদি আরবে পাঠিয়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন।
লিফন চৌধুরী জানান, ২০২৩ সালে তাঁর ছেলে আয়ান চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে পড়লে অনেক মানবিক ব্যক্তি ও বিভিন্ন সংগঠন তাদের পাশে দাঁড়িয়েছিল। সেই কঠিন সময়ে মানুষের সহযোগিতা ও ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে তিনি নিয়ত করেছিলেন, ২০২৬ সালের মধ্যে একজন অসহায় মানুষকে ওমরাহ হজে পাঠাবেন।
মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে তাঁর ছেলে সুস্থ হয়ে ওঠার পর তিনি সেই নিয়ত বাস্তবায়ন করেন।

এরই ধারাবাহিকতায় এলাকার দরিদ্র ও অসহায় আনোয়ার হোসেনকে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে পাঠানোর ব্যবস্থা করেন। এ উপলক্ষে আয়োজিত বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামগতি-কমলনগর অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সভাপতি মো. সোলায়মান শিবলু, ত্রাণ সম্পাদক মো. সারোয়ার সবুজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত সবাই আনোয়ার হোসেনের সফল ওমরাহ পালন এবং নিরাপদে দেশে প্রত্যাবর্তনের জন্য দোয়া করেন।

লিফন চৌধুরী বলেন,আমাদের সংগঠন সবসময় মানবিক ও সামাজিক কাজে অংশগ্রহণ করে। পাশাপাশি ব্যক্তিগত অর্থায়নেও আমি বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করি। আমার ছেলে নানা রোগে আক্রান্ত ছিল। মহান আল্লাহ তাকে সুস্থতা দান করেছেন। তাই আমি নিয়ত করেছিলাম একজন অসহায় মানুষকে ওমরাহ করাবো। আলহামদুলিল্লাহ, আজ সেই নিয়ত পূরণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ।

তিনি সকলের কাছে দোয়া কামনা করে বলেন,মহান আল্লাহ যেন আনোয়ার ভাইয়ের ওমরাহ কবুল করেন এবং তাঁকে সুস্থ ও নিরাপদে দেশে ফিরিয়ে আনেন।”