ঢাকাThursday , 25 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরের গাংনীতে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৬ পালন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

Mahamudul Hasan Babu
June 25, 2026 2:31 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:  মেহেরপুরের গাংনীতে উপজেলা পর্যায়ে বিশ্ব তামাক মুক্ত দিবস -২০২৬ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে|
বৃহস্পতিবার সকালে গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে| গাংনী উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে গাংনী উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়|
গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা কৃষি অফিসার মতিয়র রহমান, গাংনী উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. আরিফুল ইসলাম, গাংনী উপজেলা সমাজ সেবা অফিসার আরশাদ আলী, গাংনী উপজেলা পল্লী উন্নয়ন অফিসার কামরুল হাসান, াংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু, গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আসাদুজ্জামান বাবলু, গাংনী উপজেলা বিএনপির সেক্রেটারী আব্দুল আওয়াল বিশ্বাস, গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলাসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ|