ঢাকাSaturday , 27 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় জামায়াতে ইসলামীর রুকনদের নিয়ে শিক্ষা শিবির অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
June 27, 2026 1:43 pm
Link Copied!

মোঃসাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি : মাগুরায় জামায়াতে ইসলামীর পৌরসভার পুরুষ রুকনদের নিয়ে ২৭ জুন শনিবার সকালে দিনব্যাপী শহরের আল আমিন কমপ্লেক্সে এক শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। পৌর আমীর অধ্যাপক আশরাফুল আলমের সভাপতিত্বে শিক্ষা শিবিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু। পৌর জামায়াতের প্রশিক্ষণ সেক্রেটারী মোঃ ফারক হুসাইনের সভাপতিত্বে এসময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাহবুবুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী অধ্যাপক মাওলানা মশিউর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য আব্দুল গাফফার, পৌর সেক্রেটারী মাওলানা ফারুক আহমেদসহ জেলা ও পৌর জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
শিক্ষা শিবিরে বক্তারা রুকনদের উদ্দেশ্যে বলেন রুকনদেরকে আরো বেশি করে কুরআন হাদিস অধ্যয়ন করতে হবে। সেই সাথে রুকনদেরকে ধর্য্য ও মাধুর্য মাধ্যমে মানুষের মন জয় করার আহবান জানান।
শ্রীপুর, মহম্মদপুর ও শালিখাতে ও স্ব স্ব উপজেলা আমীরদের সভাপতিত্বে অনুরুপ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।