ঢাকাSunday , 28 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় জাতীয় ভিটামিন “এ প্লাস” ক্যাম্পেইন এর উদ্বোধন

Mahamudul Hasan Babu
June 28, 2026 9:34 am
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, শ্রীপুর, (মাগুরা) সংবাদ দাতা : মাগুরায় জাতীয় ভিটামিন “এ প্লাস” ক্যাম্পেইন -২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। রবিবার ২৮ জুন সকালে মাগুরা পৌরসভার আয়োজনে এবং স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় মাগুরা পৌরসভা চত্বরে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। মাগুরা সিভিল সার্জন মোঃ শামীম কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক ( রুটিন দায়িত্ব) স্হানীয় সরকার ও পৌর প্রশাসক ইমতিয়াজ হোসেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) খায়রুল ইসলাম, সদর উপজেলা কর্মকর্তা মেহেরুন্নাহার সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান সহ জেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকারের এই ক্যাম্পেইনে ১ লক্ষ ৩০ হাজার শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। আজকে সকাল থেকেই মা বাবারা তাদের সন্তানদের স্বতঃস্ফূর্ত ভাবে এই ক্যাম্পেইনে টিকা খাওয়াতে নিয়ে এসেছে। এ থেকে বুঝা যায় মাগুরা স্বাস্থ্য বিভাগ এবং মাগুরা পৌরসভা তাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করেছে। আমি আশা করছি সরকারের এই কর্মসূচী সফলভাবে শেষ হবে।