ঢাকাMonday , 29 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুর জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যাণ সভা

Mahamudul Hasan Babu
June 29, 2026 5:08 am
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় পুলিশ লাইনসের ড্রিল শেডে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।

সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত সদস্যরা তাদের পেশাগত ও ব্যক্তিগত বিভিন্ন সমস্যা পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। এ সময় পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে কয়েকটি সমস্যার সমাধান করেন এবং অন্যান্য বিষয় দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এছাড়া তিনি উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দায়িত্বশীলতা, পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), মেহেরপুরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ইউনিটের সদস্য এবং সিভিল স্টাফরা উপস্থিত ছিলেন।