ঢাকাMonday , 29 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

লামায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
June 29, 2026 5:13 am
Link Copied!

লামা প্রতিনিধি : বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে বান্দরবানের লামা উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মঈন উদ্দিন। আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ নাজমুল হাসান। আহবায়ক,জাতীয় নাগরিক পার্টি -এনসিপি, লামা উপজেলা। সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র‌্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। অংশগ্রহণকারীরা শিশুশ্রম প্রতিরোধ, শিশুদের শিক্ষা নিশ্চিতকরণ এবং নিরাপদ শৈশব গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক ব্যানার ও ফেস্টুন বহন করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মঈন উদ্দিন বলেন, “শিশুশ্রমমুক্ত সমাজ গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রতিটি শিশুর শিক্ষা, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।”
অনুষ্ঠানে শিশুশ্রম প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং শিশুদের অধিকার সুরক্ষায় সকলের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।